সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

গুগল সার্চের অত্যাবশ্যক ১৫টি কৌশল

গুগলের কাজের পরিধি সম্পর্কে অনেকেরই ধারণা আছে। সাধারণ সার্চের বাহিরেও গুগলে যে আরো কত কিছু করার সুযোগ আছে তা অনেকেরই অজানা।

বাংলাদেশের বন্যার ইতিহাস ১৭৮১ - ২০১৬

বন্যা (Flood) তুলনামূলকভাবে পানির উচ্চ প্রবাহ, যা কোন নদীর প্রাকৃতিক বা কৃত্রিম তীর অতিক্রম করে ধাবিত হয়। তীর ছাড়িয়ে পানি আশপাশের সমভূমি প্লাবিত করলে সাধারণত জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। প্লাবনভূমি যেহেতু মানুষের কাঙ্খিত ও কৃষিকাজের সহায়ক, তাই বন্যাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা ও এর ক্ষয়ক্ষতি যাতে সীমা ছাড়িয়ে না যায় তা লক্ষ্য করা জরুরী। প্রতিবছর বাংলাদেশের প্রায় ২৬,০০০ বর্গ কিমি অঞ্চল অর্থাৎ ১৮ শতাংশ ভূখন্ড বন্যা কবলিত হয়। ব্যাপকভাবে বন্যা হলে সমগ্র দেশের ৫৫ শতাংশের অধিক ভূখন্ড বন্যার প্রকোপে পড়ে। প্রতিবছর গড়ে বাংলাদেশে তিনটি প্রধান নদীপথে মে থেকে অক্টোবর পর্যন্ত আর্দ্র মৌসুমে ৮৪৪,০০০ মিলিয়ন কিউবিক মিটার পানি প্রবাহিত হয়। বাৎসরিক মোট প্রবাহের এটি ৯৫ শতাংশ। তুলনায় একই সময় দেশের অভ্যন্তরে ১৮৭,০০০ মিলিয়ন কিউবিক মিটার নদী প্রবাহ সৃষ্টি হয় বৃষ্টিজনিত কারণে। বাংলাদেশে বন্যার সংজ্ঞা স্বতন্ত্র। বর্ষাকালে যখন নদী, খাল, বিল, হাওর ও নিচু এলাকা ছাড়িয়ে সমস্ত জনপদ পানিতে ভেসে যায় এবং ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট, সহায়-সম্পত্তির ক্ষতিসাধন করে, তখন তাকে বন্যা বলে...

যেসব সৎকাজ গোনাহ মুছে দেয়

মানব জীবনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান আনয়ন করা। অতঃপর আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল (ছাঃ)-এর আনুগত্য করা। অর্থাৎ আমলে ছারেহ সম্পাদন করা। ইসলামী শরী‘আতে এমন অনেক আমল রয়েছে, যার মাধ্যমে বান্দার গোনাহ মাফ হয়ে যায়। আলোচ্য নিবন্ধে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে এরকম কিছু আমল তুলে ধরা হ’ল।- ১. পরিপূর্ণভাবে ওযূ করা ও মসজিদে গমন করা : রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,أَلاَ أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ. قَالُوا بَلَى يَا رَسُولَ اللهِ. قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ فَذَلِكُمُ الرِّبَاطُ- ‘আমি কি তোমাদেরকে এমন কাজের কথা জানাব না, যা করলে আল্লাহ বান্দার গোনাহ ক্ষমা করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আপনি বলুন। তিনি বললেন, কষ্টকর অবস্থায়ও পূর্ণাঙ্গরূপে ওযূ করা, ছালাতের জন্য অধিক পদক্ষেপে মসজিদে যাওয়া এবং এক ছালাতের পর আরেক ছালাতের জন্য অপেক্ষায় থাকা। আর এ কাজগুলোই হ’ল প্রস্ত্ততি (রিবাত)’।[4] রাসূলু...

ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিভাষা, ভূমির পরিমাপ- জমি কিনতে হলে যা জানতেই হবে

জীবনে বার বার কিংবা অসংখ্যবার কেউ জমি কেনেন না। আবার যদি কেউ কিনে থাকেন তবে সেটা ব্যতিক্রম। তাই জমি কেনার সময় কয়েকটি ব্যাপারে ক্রেতাদের সজাগ থাকতে হয়। নইলে পরবর্তীকালে ঝামেলায় জড়িয়ে পড়তে হয়। জমি সম্পর্কিত কিছু বিষয় জানা থাকলে পরবর্তীতে নানান ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে।

ইসলামি সংস্কৃতি কী?

সংস্কৃতি সভ্যতার অলংকার। প্রধান উপজীবিকা। সমাজ ও রাষ্ট্রের গতি সঞ্চালক। জাতি-গোষ্ঠির চিন্তা-চেতনা, বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক। মানুষ জন্মগতভাবেই সংস্কৃতির অনুগামী। তাই মানব সভ্যতার সূচনা থেকে জগতে সংস্কৃতির পদযাত্রা শুরু হয়েছে। গ্রীক দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী এ্যরিস্টেটলের মতে সংস্কৃতি হলো, ‘মানুষের বিনোদন ও অবিনোদনমূলক এমন সামাজিক ও পারিবারিক আচরণসমূহ যা তারা যুগ যুগান্তরে ধারণ করে এবং তা থেকে তৃপ্তি খুজে পায়।’ ইসলাম সংস্কৃতিকে ঐতিহ্য ও আত্মতৃপ্তির মতো দুর্বল ভিতের উপর ছেড়ে না দিয়ে ঈমান, আকিদা ও বিশ্বাসের শক্ত ভিতের উপর দাড় করিয়েছে। তার জগতমুখি ভোগবাদী রূপ পরিহার করে একটি সার্বজনীন কল্যাণকর ও অর্থবহ রূপ দান করেছে। ইসলাম মনে করে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। সুতরাং তার জীবনের কোনো কাজ ও আচরণ অর্থহীন হতে পারে না। বিংশ শতাব্দীর মুজাদ্দিদ সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ• ইসলামি সংস্কৃতির পরিচয় ও ব্যপ্তি তুলে ধরে বলেন, ‘এটি একটি জীবন্ত ও বাস্তবমুখী বিষয়বস্তু। যার সম্পর্ক শুধু মুহাম্মদ সা• এর মিশন, ইসলামের বার্তা ও শিক্ষার সাথেই নয়। বরং তা জীবনের স্বরূপ, মানবতার বর্তমান ও ভবিষ্...

আধুনিক কৃষি যন্ত্রপাতি

সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক ও উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে দেশে প্রতি বছর ধান চাষে ১১ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। ইতোমধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করায় দেশের ২৪টি উপজেলায় ধান চাষাবাদে বছরে প্রায় ১৭ দশমিক ৪ কোটি টাকা সাশ্রয় হয়েছে এবং প্রায় বিশ হাজার কৃষক উপকৃত হয়েছেন। সেই সঙ্গে কৃষকদের কায়িক শ্রম লাঘব হয়েছে, অপচয় কমেছে এবং আয় বেড়েছে। শনিবার ব্রি’র খামার যন্ত্রপাতি ও ফলনোত্তর প্রযুক্তি বিভাগের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও সম্প্রসারণ (এফএমটিডি) প্রকল্পের সমাপনী কর্মশালায় এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। অন্যান্য কোম্পানির যন্ত্রপাতি আলিম ইন্ডাস্ট্রিজ উদ্ভাবিত যন্ত্রপাতি ব্রি হস্ত চালিত গুটি ইউরিয়া প্রয়োগযন্ত্র বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোষ্ট হারেভষ্ট টেকনোলজি (এফএমপিএইচটি) বিভাগ একটি হস্তচালিত গুটি ইউরি...